بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
Introduction to Claude AI

Introduction to Work Automation with Claude AI (No Code)

Always AccessRecorded CourseWatch any time
⦿ Last updated: May 16, 2026

আমরা অলরেডি এমন একটা সময়ে প্রবেশ করে ফেলছি, যেখানে আমাদের কম্পিউটাররাই আমাদের হয়ে ২৪ ঘণ্টা কাজ করা শুরু করছে। এই প্রোগ্রামটার মাধ্যমে সেটা কিভাবে হচ্ছে, এবং আপনি কীভাবে করবেন, সেটার একটা গ্লিম্পস আমি দেয়ার চেষ্টা করছি।

Abid Adnan
AI রেডি বাংলাদেশের স্বপ্ন নিয়ে

কিছু জানার থাকলে —

Previewট্যাপ করে সাউন্ড অন করুন

পৃথিবী অলরেডি এমন একটা সময়ে প্রবেশ করে ফেলছে, যেখানে আমাদের কম্পিউটাররাই আমাদের হয়ে ২৪ ঘণ্টা কাজ করা শুরু করছে।

Conversational AI এর বিপ্লবটা যেমন ChatGPT ট্রিগার করছিল ২০২৩ এ। ঠিক একইভাবে ২০২৬ এ এসে Agentic AI একচ্ছত্র নেতৃত্ব দিচ্ছে CLAUDE AI.

সমস্যা হচ্ছে, powerful Feature গুলা বেশিরভাগই পেমেন্ট ওয়ালের ওইপাশে। তাই বাংলাদেশের মানুষ, বাইরের লোকজনের তুলনায় অনেক পরে গিয়ে ব্যাপারগুলা টের পায়, কিংবা হয়ত পায়ই না।

এই প্রোগ্রামটা বানানোর উদ্দেশ্য, যেন আপনি, আমি এবং সর্বোপরি বাংলাদেশের সবাই, বুঝতে পারে, কেন তাদের আজই Claude AI ফুল ইউজ শুরু করে, নিজের এবং অন্যদের কাজও AI কে দিয়ে অটোমেট শুরু করে দেয়া উচিত। এবং eventually, remittance maximization এ ইনপুট রাখা উচিত।

সবগুলা ব্যাপার আমি একদম hands on screen record করে করছি, তারপরেরও ভুল ত্রুটি থাকবে। আমাকে জানালে আমি সেই অনুযায়ী প্রোগ্রাম আপডেট করতে থাকবো ইন শা আল্লাহ।

  • Claude ডেস্কটপ অ্যাপ ইনস্টল, সেটআপ আর প্রতিটা ফিচার (Chat, Co-work, Code, Projects, Artifacts) প্রফেশনালি ইউজ করা
  • প্রতিদিনের ইমেইল রিপ্লাই, ফিল্টার আর ফলো-আপ Claude কে দিয়ে অটোমেট করা
  • Claude কে ব্রাউজার চালাতে দিয়ে ৩০টা ট্যাব ঘুরে নিজে নিজে রিসার্চ করানো
  • Excel, Word, PowerPoint ফাইল Claude দিয়ে generate করা — কোডিং ছাড়াই
  • নিজের repetitive কাজের জন্য নিজস্ব AI এজেন্ট ডিজাইন করা
  • প্রম্পট ইঞ্জিনিয়ারিং — Claude থেকে best result বের করা
  • Free vs Paid plan এর তফাত বুঝে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া
💼

ব্যবসায়ী

যারা নিজের ছোট-বড় কাজ AI কে দিয়ে করাতে চান, কর্মী না বাড়িয়েই।

🧑‍💻

চাকরিজীবী

যারা অফিসের repetitive কাজ অটোমেট করে নিজেকে productive বানাতে চান।

🎯

ফ্রিল্যান্সার

যারা ক্লায়েন্টের কাজ AI দিয়ে faster, higher quality দিতে চান।

🎓

শিক্ষার্থী

যারা পড়াশোনা, রিসার্চ, প্রজেক্ট AI দিয়ে অর্ধেক সময়ে শেষ করতে চান।

AI কৌতূহলী

যারা ChatGPT এর বাইরে গিয়ে Claude এর agentic ফিচারে dive করতে চান।

🌱

একদম শুরুর মানুষ

কোডিং বা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে না — যেকোনো বয়স, যেকোনো পেশা।

সবাই ক্লডের ওয়েব ভার্শন ইউজ করে, ব্রাউজারে গিয়ে। বাট মূল কাহিনীটা ঘটে ডেস্কটপ অ্যাপে। এই মডিউলে আমি ক্লড ডেস্কটপ ইনস্টলেশন এবং একটা ওভারভিউ দেয়ার চেষ্টা করছি। পাশাপাশি ফ্রি আর পেইডের মূল পার্থক্যগুলো দেখানোর চেষ্টা করছি। এবং আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি কেন পেইডে দ্রুত শিফট হওয়া উচিত।

ক্লড ইনস্টল: ৫ মিনিটে আপনার AI এজেন্ট রেডি২০ মিনিট
ক্লড চেনা: পুরো অ্যাপটা ঘুরে দেখি৩৫ মিনিট

প্রথমবার Claude-কে সত্যিকারের কাজ দিলে যে অসাধারণ ব্যাপারটা ঘটে, সেটা তিনটা লাইভ ডেমোতে দেখানোর চেষ্টা করছি এই মডিউলে। Word File তৈরিঃ ইন্টারনেট থেকে আজকের নিউজ পড়ে Word ফাইল বানিয়ে ডেস্কটপে সেভ করা। PPT File তৈরিঃ একটা ব্র্যান্ড নিয়ে রিসার্চ করে সেটার উপরে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানানো। Excel File তৈরিঃ একটা জটিল ফিন্যান্সিয়াল শিট পড়ে সেটার একটা সামারি ট্যাব বানিয়েছি ক্লডকে দিয়ে। যেন ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট আর এক্সেল বা গুগল শিটের কাজের একদম হ্যান্ডস-অন টিউটোরিয়াল হয়ে যায় শুরুতেই। সাথে Sonnet, Opus, Haiku মডেলগুলোর পার্থক্যগুলো বোঝানোর চেষ্টা করছি, যেন কোন কাজে কোন মডেল বাছবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন।

AI কে কাজ দিলাম, ও নিজেই করে ফেলল (৩টা ডেমো)৪০ মিনিট

আপনি, আমি বা পৃথিবীর যে কেউ — কম্পিউটারে কাজের একটা মেজর পোর্শন কাটাই কোনো একটা ব্রাউজারে, মোস্টলি Google Chrome। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, AI টুলগুলো এখন নিজেরাই ব্রাউজারে যেকোনো কাজ করে ফেলছে। এই মডিউলে আমি তারই একটা স্যাম্পল দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি। Claude-কে বলছি ও যেন অমুক ওয়েবসাইটে গিয়ে অমুক জিনিসের একটা অর্ডার প্লেস করে। পাশাপাশি AI নিয়ে রিসার্চ করে আমাদের ফেসবুক পেইজ থেকে পোস্ট করে। দুইটাই একদম পারফেক্টলি করে ফেলছে।

ইমেইল অটোমেশন: AI পড়বে, বুঝবে, রিপ্লাই করবে৪০ মিনিট

এই মডিউলে আমরা Claude-এর সাথে Gmail কানেক্ট করে ওকে বলছি প্রতিদিন সকালে আমার ফুল ইনবক্সের একটা সামারি দিতে। আর আজকের একটা নির্দিষ্ট ইমেইল পড়ে সেটার রিপ্লাই লিখে ড্রাফটে সেভ করতে — যেন আমি পরে জাস্ট সেন্ড ক্লিক করলেই হয়ে যায়।

ব্রাউজার অটোমেশন: AI নিজেই ওয়েবসাইট চালাচ্ছে৩০ মিনিট

ক্লডের আরেকটা পাওয়ারফুল ফিচার হচ্ছে কম্পিউটার ইউজ। এটার মাধ্যমে ক্লড আপনার কম্পিউটার কন্ট্রোল করবে। মাউস আর কিবোর্ড কন্ট্রোল করে Notes অ্যাপে টেক্সট লেখা, CRM ফর্মে ডাটা এন্ট্রি, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে তথ্য মুভ — এরকম কিছু জিনিস ট্রাই করা হয়েছে এই মডিউলে। ডাটা এন্ট্রি বা ফর্ম ফিলআপ যারা করেন, তাদের কাজের ধরনটাই বদলে যাবে।

কম্পিউটার কন্ট্রোল: AI আপনার কম্পিউটার চালাচ্ছে৩০ মিনিট

কম্পিউটার গোছানো, স্টোরেজ পরিষ্কার করা, বছরের পর বছর জমে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল — Claude-কে বললেই করে ফেলবে।

ফাইল গুছানো আর অ্যাপ ক্লিনআপ৩০ মিনিট

আপনি যেভাবে কাজ করেন, ঠিক সেই স্টাইলে Claude যেন প্রতিবার কাজ করে — এটা সম্ভব Skill দিয়ে। একবার ইন্সট্রাকশন লিখে সেভ করে রাখলে, যতবার কল করবেন ততবার Claude ঠিক সেই প্যাটার্নেই কাজ করবে। ব্র্যান্ডের কন্টেন্ট, পার্সোনাল রাইটিং, ফিন্যান্সের রিপোর্ট — যেকোনো রিপিটেটিভ কাজ স্কিল আকারে সেভ করা যাবে। লুপ ফিচার — একবার বলুন, AI বারবার করবে একবার বলুন, Claude বারবার করতে থাকবে। এটাই লুপ ফিচার। প্রতি ৫ মিনিটে প্রথম আলো-র টপ নিউজ নিয়ে আসা, দৈনিক রিপোর্ট বানানো, মিনিটে মিনিটে কোনো জিনিস চেক করা — যা চান সেটা ক্লকওয়ার্কের মতো চলবে। রুটিন কাজগুলো Claude-এর হাতে ছেড়ে দেওয়ার সহজ পথ।

স্কিল তৈরি: AI কে আপনার মতো করে কাজ শেখান২৫ মিনিট
লুপ ফিচার: একবার বলুন, AI বারবার করবে১৫ মিনিট

ভিডিও কাটা, জোড়া দেওয়া, অডিও বের করা, ফরম্যাট বদলানো, GIF বানানো — Claude আর FFmpeg একসাথে এই সব পারে। কন্টেন্ট ক্রিয়েটর, এডিটর বা যে কেউ ভিডিও নিয়ে কাজ করেন, এই লেসনটা অনেক সময় আর ঝামেলা বাঁচিয়ে দেবে ইন শা আল্লাহ।

ভিডিও এডিটিং: AI দিয়ে ভিডিও কাটা আর প্রসেসিং১৫ মিনিট

আমরা প্রায় ৪ ঘণ্টার ভিডিও থেকে FFmpeg দিয়ে MP3 বের করবো ১০ মিনিটে। এরপর Gemini দিয়ে বাংলায় ট্রান্সক্রিপশন, তারপর Claude-কে দিয়ে সেই অনুযায়ী ল্যান্ডিং পেজ জেনারেট করবো।

ফুল AI কন্টেন্ট ওয়ার্কফ্লো: ভিডিও থেকে ল্যান্ডিং পেজ৫৫ মিনিট

ফিন্যান্সিয়াল শিট পড়ে Claude নিজে নিজে সামারি ট্যাব বানাচ্ছে, ফর্মুলা লিখছে, প্রোজেকশন করাচ্ছে — কোডিং ছাড়াই। যারা Excel বা Google Sheets-এ মডেল, বাজেট, P&L নিয়ে কাজ করেন, তাদের জন্য এই মডিউলটা গেম-চেঞ্জিং। ফিন্যান্সিয়াল মডেলিংয়ে যে ঘণ্টার পর ঘণ্টা যেত, সেটাই AI-কে দিয়ে মিনিটে নামানোর ডেমো।

Excel/Sheet অটোমেশন: ফিন্যান্সিয়াল মডেলিং AI দিয়ে18 মিনিট
আসছে শীঘ্রই · Upcoming Modules

প্রাসঙ্গিকতা অনুযায়ী নতুন মডিউল সময়ে সময়ে যোগ হতে থাকবে। আপনি যেহেতু lifetime access পাচ্ছেন, সব আপডেট আপনি অটোমেটিক পাবেন।

Instructor

আবিদ আদনান

Head of AI & Agents @OnnoRokom Edtech · Founder AI Ready Bangladesh · Best Seller Author

♾️

Lifetime Access

একবার জয়েন, চিরকাল অ্যাক্সেস

🆕

আপকামিং লেসন যুক্ত

ভবিষ্যতে যত লেসন যোগ হবে, সবই আপনার অ্যাক্সেসে

💻

রিয়েল ডেমো

থিওরি না, প্রতিটা লেসনে লাইভ ডেমো

🚀

ফিউচার প্রুফ স্কিল

AI এজেন্ট, আগামীর সবচেয়ে দরকারি স্কিল

ক্লড ফ্রি দিয়েই শুরু করতে পারবেন। কিন্তু পাওয়ারফুল ফিচার যেমন শিডিউলিং কিংবা লুপ বা ডেস্কটপ ফাইল ম্যানেজমেন্ট, কো-ওয়ার্ক — এই ধরনের ফিচার ইউজ করতে পেইড লাগবে। আমরা ক্লডের পেইড প্রভাইড করি না। আপনাকেই নিজে থেকে এরেঞ্জ করতে হবে।
ভিডিও মোবাইলে দেখতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে কম্পিউটার (Mac বা Windows) লাগবে। ক্লড ডেস্কটপ অ্যাপের এজেন্টিক ফিচার ডেস্কটপেই কাজ করে।
না। ভবিষ্যতে যোগ হবে MCP সার্ভার, মাল্টি এজেন্ট, অ্যাডভান্সড প্রম্পটিং, সব একই অ্যাক্সেসে থাকবে, অতিরিক্ত খরচ ছাড়া।
Lifetime Access। একবার যুক্ত হলে ভিডিও বারবার দেখতে পারবেন, নিজের গতিতে। কন্টেন্ট আপডেট হলে সেটাও সাথে সাথে পাবেন।
bKash, Card বা অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করা যাবে। পেমেন্টের পর সাথে সাথেই কোর্স অ্যাক্সেস পেয়ে যাবেন।
লঞ্চিং মূল্য
15004000
এক্সপেরিমেন্টাল প্রিভিউ

এই মুহূর্তে কোর্সটা এক্সপেরিমেন্টাল প্রিভিউতে আছে। স্ক্রিন রেকর্ড করা ভিডিও অনলি, যেখানে ক্লদের পাওয়ারফুল ফিচারগুলা হাতে কলমে ডেমন্সট্রেট করা হয়েছে। ভিডিও কোয়ালিটি স্টুডিও গ্রেড না। ভিডিওতে ওয়ার্কফ্লো ঠিক রাখতে এডিটও করা হয়নাই। তাই কারো যদি পলিশড ভিডিও এবং প্রিসাইস কাট করা কোর্স লাগে, তাহলে এই মুহূর্তে না কিনলেই ভাল হবে।

bKash / Card, নিরাপদ EPS গেটওয়ে

15004000
© ২০২৬ AI রেডি বাংলাদেশ, আবিদ আদনান
Work Automation with Claude AI (No Code) | AI রেডি বাংলাদেশ